দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের ভিটাপাড়া এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি

রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতিরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে বংশীহারী থানার শেরপুর ভিটাপাড়া এলাকায়। জানাযায়, ঘটনাটি নজরে আসে বুধবার সকালে। বিষয়টি পরিবারের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারী থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে কে বা কারা ওই এলাকার এক ব্যবসায়ী প্রদীপ সূত্রধরের বাড়িতে প্রবেশ করে। এরপর মন্দিরের ত্রিশূল দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযোগ সাড়ে তিন ভরি সোনার গয়না, ও নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চরের দল। এই মর্মে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক প্রদীপ সূত্রধর। সব মিলিয়ে প্রায় দু লক্ষ টাকা চুরি গিয়েছে বলে পরিবার সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে পরিবারের এক সদস্যা প্রিয়াঙ্কা সূত্রধর জানায়, বুধবার সকালে তারা এই ঘটনাটি দেখতে পায়। বাইরে ত্রিশূল পরে আছে, ঘর লন্ডভন্ড, ভেতরে সমস্ত টাকা কড়ি সোনা দানা নিয়ে চম্পট দিয়েছে চরের দল।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/dpKO__RuvFE